প্রকাশিত: ০৯/১০/২০২০ ১২:১০ পিএম

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তমিজ উদ্দিন নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, তমিজ ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ১ অক্টোবর সকালে ওই ছাত্রীকে নিজ দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেন তমিজ উদ্দিন। বিষয়টি গোপন রাখতে মেয়েটির পরিবারকে হুমকি দেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন।

মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

ওসি জানান, তমিজকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer