প্রকাশিত: ২২/০৭/২০২০ ৯:০৭ পিএম

ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় মুসলমানদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। মুসলিমপ্রধান দেশ দুটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছেন।

বুধবার এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফছরুল রাজি বলেন, এ সিদ্ধান্তটি ছিল নতুন চাঁদ দেখার ভিত্তিতে। মুসলিম বিশ্ব লুনার ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে উৎসব পালন করে।

এর আগে গত মাসে করোনাভাইরাস থেকে সাবধানতা অবলম্বন করতে পশু জবেহর জন্য এলাকা নির্ধারণ করে দেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী। দেশটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, অবশ্যই ঈদুল আজহার নামাজ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে।

এদিকে মালয়েশিয়ার সরকার ৩১ জুলাই ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩১ জুলাই শুক্রবার মালয়েশিয়া পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।

এছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা পালন করবে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...