ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৬/২০২৩ ১২:৪০ পিএম
জেদ্দায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবন। ছবি : সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনের সামনে গোলাগুলির ঘটনায় কনস্যুলেটের নেপালি নিরাপত্তারক্ষীসহ বন্দুকধারীর মৃত্যু হয়েছে।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ’র খবর পড়তে ফলো করুন

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার (২৮ জুন) জানিয়েছে, নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে গুলি বিনিময়ের আগে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনের কাছে আগ্নেয়াস্ত্রসহ একজনকে থামানো হয়।

এসপিএ-এর মতে, সশস্ত্র ব্যক্তি কনস্যুলেট ভবনের কাছে একটি গাড়ি পার্ক করেছিল, পরে সে বন্দুক নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসলে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি অনুসারে তাকে মোকাবেলার উদ্যোগ নেয়।

পরে গোলাগুলিতে সেই আগ্নেয়াস্ত্রধারীর মৃত্যু হয়। এ সময় কনস্যুলেটের নেপালি নিরাপত্তারক্ষী আহত হন। আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বন্দুকধারী উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। মক্কা অঞ্চলের পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে নিরাপত্তা বাহিনীর তদন্ত চলছে।

সূত্র : আরব নিউজ

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer