প্রকাশিত: ০২/০৩/২০১৮ ১১:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৬ এএম

ঢাকা: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ বিমানের দুই ক্রু ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- আরিফ পাঠান রহিত (৩০) ও আল মামুন শিশির (৩০)।
গত মঙ্গলবার রিয়াদের হোটেল র‌্যাডিসান ব্লু’তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ বিষয়টি গণমাধ্যম জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-জেদ্দাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৩৯ ফ্লাইটের ক্রু ছিলেন রহিত ও শিশির। তারা রিয়াদে ইয়াবা বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন সহকর্মী বলেন, তারা ঢাকা থেকে ইয়াবা কিনে সৌদি আরবে প্রবাসীদের মাঝে বিক্রি করেন। গত দুই বছর ধরে তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছেন। সৌদি আরবে একেকটি ইয়াবা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার টাকায় বিক্রি হয়।
আরিফ পাঠান রহিত বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করার পর গত বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্রু হিসাবে যোগ দেন। আল মামুন শিশিরের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জে। তিনি দুই বছর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer