প্রকাশিত: ০৮/০৫/২০২১ ২:২২ পিএম

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তিনদিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে শুক্রবার তিনি রিয়াদ পৌঁছেছেন। খবর আল জাজিরার।

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি দেশ দুটির সঙ্গে সম্পর্ক অবনতি ঘটে।

ব্রুকিংস ইনিস্টিটিউশনের পররাষ্ট্র নীতি প্রকল্পের ফেলো মাদিহা আফজাল বলেন, চলতি সপ্তাহে সৌদি আরবে প্রধানমন্ত্রী ইমরান খানের সফর তাদের সাবেক ও অত্যন্ত ঘনিষ্ঠ পর্যায়ের মিত্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা।

গত বছর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি কাশ্মীর ইস্যুতে সৌদি আরব যথার্থ ভূমিকা রাখতে পারেনি বলে রিয়াদের কড়া সমালোচনা করেছিলেন। তাঁর এই বক্তব্যের জবাবে সৌদি আরব পাকিস্তানকে সুদমুক্ত ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়টি থেকে সরে যায়। একই সঙ্গে পাকিস্তানকে বাজারদরের চেয়ে কম দামে তেল সরবরাহ করার একটি চুক্তি নবায়ন করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

বিশ্লেষকরা জানিয়েছেন, প্রায় এক বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রিয়াদে ডেকে নেওয়া দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ নতুন মার্কিন প্রেসিডেন্ট মানবাধিকার ইস্যুতে সৌদির বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে রেখেছেন। তাই এই মুহূর্তে ছোট কিংবা বড় যেটাই হোক না কেন পুরোনো কোনো মিত্রের সঙ্গে বিবাদ জিইয়ে রাখতে চাইছে না সৌদি।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer