প্রকাশিত: ১৮/১০/২০২০ ৯:২০ এএম

মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত দেশ সৌদি আরবের বিপুল পরিমাণ খাদ্য অপচয়ের তথ্য উঠে এসেছে।

এক সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে ৩৩ শতাংশের বেশি খাবার অপচয় হয়, যা প্রতি বছর ৪০ বিলিয়ন সৌদি রিয়াল বা ১০.৬ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের খাবার।

সৌদি গ্রেইন্স অর্গনাইজেশন্স (এসএজিও) পরিচালিত মাঠ পযায়ের সীমাক্ষায় উঠে এসেছে যে, সৌদি আরবের একজন ব্যক্তি বছরে প্রায় ১৮৪ কেজি খাবার অপচয় করেন।

গালফ নিউজ জানায়, আটটি গ্রুপে বিভক্ত হয়ে ১৯টি খাদ্যপণ্য লক্ষ্য করে সমীক্ষাটি পরিচালিত হয়। ফলাফলে দেখা যাচ্ছে, প্রতি বছর ৯ লাখ ১৭ হাজার টন ময়দা ও রুটি, ৫ লাখ ৫৭ হাজার টন চাল ও মুরগির মাংস, ৪ লাখ ৪৪ হাজার টন এবং আর ৩ লাখ ৩৫ হাজার টন শাকসবজি নষ্ট হয়।

অন্যদিকে পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি আরব গত বছরের তুলনায় এ বছর কৃষি ও প্রাণীজগতের স্থানীয় উৎপাদনের হারে গুণগত অর্জন করেছে। দুধের উৎপাদন এবং এর ডেইরি পণ্য প্রতিদিন ৭.৫ মিলিয়ন টনে পৌঁছেছে, যা ১০০ শতাংশের বেশি স্বয়ংসম্পূর্ণতা। হাঁস-মুরগির উৎপাদনও বার্ষিক ৯ লাখ টন ছাড়িয়েছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer