বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা?
বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে পেট্রোল, ডিজেল, ...

সৌদি আরবের শাগরায় সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর শাগরাতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে।
শাগরা জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, এ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।
গাড়িতে থাকা আরো ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন। ২ জন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
নিহত ১০ জনের নাম ঠিকানা এখনো নিশ্চিত করতে পারেনি হাসপাতাল। এদের মধ্যে কয়েকজন নতুন লোকও ছিলেন বলে জানা গেছে।
পাঠকের মতামত