দিল্লিতে সংঘর্ষে নতুন মোড়, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক
ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে দিল্লিতে সংঘর্ষের ঘটনার পর ...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত হয়েছে। নিহতরা সবাই পাকিস্তানের নাগরিক। বুধবার রাতে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছে।
পাকিস্তানি এই ওমরাহ যাত্রীরা মদিনা থেকে রিয়াদ যাচ্ছিলেন। আল-কাসিম এলাকায় তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
আহতরা জানিয়েছেন, তারা ভ্রমণ ভিসায় সৌদি আরব গিয়েছিলেন।
পাঠকের মতামত