ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৮:৫২ এএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়া এলাকার যুবক সাকিবুর রহমানের (২৩) মৃত্যু হয়েছেন।

আজ বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের মাহিল শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুর রহমান পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুহুরী পাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের চতুর্থ ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাকিবের বড় ভাই সাঈদুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সাকিব গত ৬ জুন সৌদি আরব গিয়েছিল এবং সেখানে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিল। আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানোর সময় সাকিব সড়ক দুর্ঘটনার শিকার হয় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ওই সড়ক দুর্ঘটনায় আমার এক মামাতো ভাইও আহত হয়েছেন।

মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মগনামা মহুরীপাড়ার সাকিব নামের এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জেনেছি। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করতে চেষ্টা করব।

সাকিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার নিজ গ্রাম মহুরী পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...