ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৪/২০২৪ ৯:১০ এএম

সৌদি আরবে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি। নিহত প্রবাসীর নাম জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৪৭)। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সৌদি আরবের মদিনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরীপাড়া গ্রামে। তার পিতার নাম জালাল আহম্মদ ভূঁইয়া।

জাহাঙ্গীর আলমের ভাতিজা মোহাম্মদ তারেক জানান, বৃহস্পতিবার সৌদি আরবের মদিনায় আমার চাচাকে বহন করা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ সেখানকার একটি হাসপাতালে রয়েছে। উনার সহকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক আরও বলেন, বৃহস্পতিবার পরিবারের সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত সময় পার করছেন, ঠিক ওই সময় খবরটি শুনে মূহুর্তে আমাদের আনন্দ বিষাদে রূপ নিল। আমার চাচা প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। সেখানে তার একটি ওয়ার্কসপ রয়েছে।

খৈয়াছরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান শিবলু বলেন, আমার ওয়ার্ডের জাহাঙ্গীর আলম নামে এক সৌদি প্রবাসী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সৌদিতে এক সপ্তাহ সব সরকারি অফিস বন্ধ থাকবে। অফিস খুললে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। দেশে তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।

খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, প্রবাসী জাহাঙ্গীরের মরদেহ দেশে আনতে আমার পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র লাগলে আমি সহযোগিতা করব। জীবিকার টানে প্রবাসে গিয়ে এভাবে মারা যাওয়ায় তার জন্য কষ্ট লাগছে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...