প্রকাশিত: ২১/১২/২০২০ ৯:০৭ এএম


সৌদি আরবে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ
সৌদি আরবে আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বিশ্বের কয়েকটি দেশে কোভিড-১৯ নতুন করে ছড়িয়ে পরতে শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশি যেসমস্ত বিমান সংস্থাগুলো বর্তমানে সৌদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।

তাছাড়া আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জলবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞাও আরো এক সপ্তাহ বাড়তে পারে।

গেল ৮ ডিসেম্বরের পর কেউ ইউরোপের কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে ১৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer