প্রকাশিত: ১৩/০৫/২০২০ ৯:৪৬ এএম

সৌদি আরবে মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে আসন্ন ঈদুল ফিতরের আগের দিন থেকে মোট পাঁচদিন লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, রমজান মাসের শেষে আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত পুরো সৌদি আরব জুড়ে এ লকডাউন বলবৎ থাকবে।

এর আগে গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এর মেয়াদ।

গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্য সব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

তার আগে গত ২ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল।

কিন্তু রমজান মাসের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল।

উল্লেখ্য, সৌদি আরবে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer