প্রকাশিত: ২৩/০৩/২০২০ ৭:২৬ এএম

নভেল করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবে আজ (সোমবার) সন্ধ্যা থেকে কারফিউ জারি হচ্ছে। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রোববার এই কারফিউয়ের আদেশ দেন।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী।

দেশটিতে শনিবার আক্রান্ত হন ৪৮ জন। ওই মুখপাত্র জানান, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান।

তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হন ৪০ জন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer