প্রকাশিত: ০৭/০১/২০২০ ১:৫০ পিএম

তেহরানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির জানাযার নামাজে প্রায় ৭০ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন।

এ খবর দিয়েছে ইরানের ইসলামি প্রচার বিষয়ক সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নুসরাতুল্লাহ লুতফি। সোমবার রাতে তিনি সাংবাদিকদের জানান, ইরানি জনগণ হাজি কাসেম সোলাইমানিকে কতটা ভালোবাসে তার কিছুটা প্রমাণিত হয়েছে সোলাইমানির জানাযার নামাজে।

সোমবার তেহরানে জেনারেল সোলাইমানি, আল-মুহানদিস এবং অপর চার ইরানি কমান্ডারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আল-মুহানদিসের মরদেহ দাফনের উদ্দেশ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে সীমান্ত দিয়ে ইরাকে পাঠানো হবে।

এর আগে, শনিবার ইরাকের কাজেমাইন, বাগদাদ, কারবালা ও নাজাফ শহরে আলাদা আলাদাভাবে মার্কিন হামলায় নিহতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসব নামাজে ইরাকের লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার সকালে, ইরানের রাজধানী তেহরানের তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে নিহত কমান্ডারদের জানাযার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনী। এরপর বিকালে, জেনারেল সোলাইমানিসহ বাকি কমান্ডারদের মরদেহ তেহরানের দক্ষিণে অবস্থিত কোম নগরীতে নেয়া হয়। সেখানকার জানাযায়ও লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। মঙ্গলবার, ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে জেনারেল সোলাইমানির জন্মস্থানে তার শেষ জানাযা অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer