প্রকাশিত: ২৭/০৪/২০২০ ৮:১৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সোমবার ২৭ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত হওয়া কক্সবাজার জেলার ৫ রোগীকে রামুস্থ জেলা আইসোলেশনে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে রামু আইসোলেশন হাসপাতালে কক্সবাজার জেলার ১০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সেখানে নতুন একটি ভবনে ৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিট আগে থেকেই প্রস্তুত করা আছে। মহেশখালীর সনাক্ত হওয়া রোগীকে দুরত্বের কারণে মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে মহেশখালী থেকে আনা হবে। আর রামু, উখিয়া ও চকরিয়া উপজেলার ৪ জন করোনা রোগীকে সোমবার ২৭ এপ্রিল রাতেই রামু আইসোলেশন হাসপাতালে সরকারি এম্বুলেন্স নিয়ে আনা হবে।

সোমবার ২৭ এপ্রিল সনাক্ত হওয়া রোগীদের মধ্যে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের দক্ষিণ কোর্ট বাজার তুতুর বিল গ্রামের শাহ আলম, রাজাপালং ইউনিয়নের হাজীর পাড়া গ্রামের বানু বিবি, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বাহদুর আলম, রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের গাছুয়া পাড়ার ছালেহ আহমদ (৩৬), চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি এলাকার সাইফুল ইসলাম (৩০) রয়েছেন। এছাড়াও একইদিন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া পাড়ার আলম আরা (২৮) এর শরীরেও করোনা ভাইরাস জীবাণু ধরা পড়ে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer