প্রকাশিত: ৩১/০১/২০১৮ ৮:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৯ এএম

বিশেষ প্রতিবেদকঃ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, রুমভাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে কক্সবাজার সৈকতের তারকা হোটেল দ্যা কক্স টু-ডেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যায় এ জরিমানা আদায় করা হয়। একই অভিযানে কক্সবাজার সদর হাসপাতালের রেস্তোরাকে একই অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট জয় বলেন, পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ সংশোধিত ২০১০(৬)ক, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯(৩৯,৪৩) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেল দ্যা কক্স-টু-ডেকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সুলতান মাহমুদ মিলন এবং ডিএসআই তরুন বড়ুয়া উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে কক্স টু ডে হোটেলের কর্মকর্তা আবু তালেব বলেন, এটি উদ্দেশ্য প্রণোদিত। ডাস্টবিন পরিস্কার না করার দায়ে অত টাকা জরিমানা করা বাঞ্চনীয় নয়। অভিযানকারি হোটেল কর্তৃপক্ষের সাথে খুবই মিসবিহেব করেছে। যেটি মেনে নেয়া যায় না। আমরা সরকারের সহযোগি। এটি আমাদের রিপোটেশনের জন্য ক্ষতিকর।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer