উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০২/২০২৫ ৯:৪৮ এএম

জাহেদ হাসান :
বিভিন্ন সময় কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকসহ স্থানীয়দের ফটোগ্রাফার, ঘোড়া চালক সহ বীচ বাইক চালকদের কাছে হয়রানির শিকার হতে হয়। বিভিন্ন কৌশলে জোর করে টাকা আদায় করা তাদের নিত্তনৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। আর তাদের টাকা দিতে অস্বীকার করলে পর্যটক ও স্থানীয়দের ওপর চড়াও হয়। ঘটে বাকবিত-তা থেকে মারামারিও। তাতে সুনাম ক্ষুন্ন হয় ট্যুরিস্ট পুলিশের।

তাই এবার কক্সবাজার সমুদ্র সৈকতের ভ্রাম্যমাণ ফটোগ্রাফার,ঘোড়া চালক ও বীচ বাইক চালকদের শৃঙ্খলা ও অনুশাসনের অধীনে আনতে ও তাদের দ্বারা পর্যটক হয়রানি নিরসনে উদ্যোগ গ্রহণ করেছে
ট্যুরিস্ট পুলিশ।

এরই ধারাবাহিকতায় সৈকতে আগত পর্যটকদের হয়রানী রোধে বীচের ফটোগ্রাফার, ঘোড়া চালক ও বীচ বাইক চালকদের নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

সোমবার ১৭ ফেব্রুয়ারী অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এর সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকরা আমাদের মেহমান, তাদের কোন প্রকার হয়রানি করা যাবে না। যারা ইচ্ছাকৃতভাবে পর্যটকদের হয়রানি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এসময় সংশ্লিষ্ট সবাই তাদের স্ব স্ব অবস্থান থেকে এই মর্মে অঙ্গীকার করেন,যে তাদের দ্বারা কোন পর্যটক হয়রানির শিকার হবে না। সেজন্য তারা সর্বোচ্চ সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করবেন

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...