প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৯:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও সেবা প্রদানে কক্সবাজারে সমুদ্র সৈকতে হেল্প ডেস্কসহ বিভিন্ন কার্যক্রম চালু করেছে ট্যুরিষ্ট পুলিশ।

শনিবার বিকাল ৩ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সেবামূলক এ কার্যক্রম উদ্বোধন করেন ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এসপি মো. জিল্লুর রহমান।

এসপি জিল্লুর বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী পয়েন্টে প্রাথমিকভাবে চালু করা হয়েছে ৩ টি হেল্প ডেস্ক। এতে পর্যটকরা তথ্য অনুসন্ধান, অভিযোগ প্রদান ও নিষ্পত্তি, ফাস্ট এইড, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পর্যটকদের উদ্ধারের জন্য ওয়াটার বাইকের ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা ও সেবা পাবেন। পরবর্তীতে ইনানী, সেন্টমার্টিন ও টেকনাফেও হেল্প ডেস্ক চালুর পরিকল্পনা রয়েছে।

এসপি বলেন, এছাড়া কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সমুদ্র সৈকত পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সপ্তাহের ১/২ দিন বিচ কর্মীদের পাশাপশি ট্যুরিষ্ট পুলিশ গ্রহণ করেছে ‘বীচ ক্লিনিং’ কার্যক্রম। বীচ এলাকায় বীচ বাইক ও স্যান্ড সাপোর্ট ভিহাইকেলের পাশাপাশি হোটেল-মোটেল ও কটেজ জোন এলাকায় জোরদার করা হয়েছে ‘সাইকেল পেট্টোলিং’ কার্যক্রম।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer