ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১১/২০২৫ ৪:০৬ পিএম

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে জেলে আব্দুল গণির জালে ৩২ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়েছে। মাছটি এখনো বিক্রি হয়নি। বিক্রির জন্য মাছ ব্যবসায়ীদের সঙ্গে দরদাম চলছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের সাগর উপকূলে ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে গণির জালে পোপা মাছটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে জেলে আব্দুল গণি।

আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া মৃত সুলতান আহমদের ছেলে।

তিনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সকালে সাগরে মাছ ধরতে বের হন। মাছ ধরার এক পর্যায়ে তার জালে বড় আকৃতির একটি পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৩২ কেজি। তিনি মাছটির মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা বললেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে তার জালে একের পর এক বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। তার জালে নিয়মিত পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, পোপা মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। এই পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে কারণে পোয়া মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer