প্রকাশিত: ০৬/০১/২০১৮ ৩:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
সেন্টমার্টিনদ্বীপে মরা কচ্ছপ ভেসে আসছে। সাগর তলদেশের প্রকৃতির ঝাড়ুদার খ্যাত কচ্ছপ কেন মারা যাচ্ছে তার কারণ জানা সম্ভব হয়নি। এর আগে আরও বহু সংখ্যক মরা কচ্ছপ সেন্টমার্টিনদ্বীপের উপকুলে ভেসে এসেছিল।
জানা যায়, ৬ জানুয়ারী শনিবার সকালে একটি বিরল প্রজাতির সামুদ্রিক মরা কচ্ছপ সেন্টমার্টিনদ্বীপের চরে ভেসে আসে। সেন্টমার্টিনদ্বীপের জেটিঘাট সংলগ্ন সামান্য দক্ষিণে সমুদ্র সৈকতে ভেসে আসা বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে খুবই সুন্দর। সুন্দর গড়নের কচ্ছপটি দেখতে হুমড়ি খেয়ে দৌঁড়েন পর্যটকরা। মরা কচ্ছপটি ঘিরে ধরে কুকুরের দল খেতে থাকে।
স্থানীয় মেম্বার হাবিবুল্লাহ প্রকাশ হাবিব খান দুঃখ করে বলেন ‘এভাবে প্রাকৃতিক সম্পদ কচ্ছপ মারা যাওয়া মোটেও কাম্য নয়। কচ্ছপের নামে দ্বীপে অনেক ডিজিটাল সাইনবোর্ড দেখা গেলেও জনবল দেখা যায়না’। সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ ৬ জানুয়ারী শনিবার সকালে একটি বিরল প্রজাতির সামুদ্রিক মরা কচ্ছপ সেন্টমার্টিনদ্বীপের চরে ভেসে আসার সত্যতা নিশ্চিত করে বলেন ‘মরা কচ্ছপটি পুতে ফেলতে দ্বীপের বীচ কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলমের সহযোগীতায় মরা কচ্ছপটি গর্ত করে পুঁেত ফেলা হয়েছে’। তিনি আরও বলেন ‘সেন্টমার্টিনদ্বীপে পরিবেশ অধিদপ্তরের বড় বড় ভবন রয়েছে। কচ্ছপের নামে দ্বীপে অনেক ডিজিটাল সাইনবোর্ড আছে। কিন্ত তাদের পরিবেশ বিষয়ে কোন তৎপরতা দেখা যায়না’।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer