প্রকাশিত: ০৩/০৮/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৭ পিএম

আবুল আলী, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন বঙ্গোপসাগরে থেকে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৬জন নাগরিককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় একটি ট্রলার জব্দ করা হয়। বৃহ¯পতিবার ভোরে রাতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বে এলাকা থেকে ইয়াবাসহ মাঝিমাল্লাকে আটক করা হয়েছে।

আটকতৃকরা হলো- মিয়ানমারের মংডু শহরের মৃত সোলতান আহাম্মদের ছেলে রহিম উল্লাহ (৫০), মৃত কাদের আহাম্মদের ছেলে এনামুল হোসেন (১৬), মকবুল হোসেনের ছেলে নাজির আহমেদ (৬৫), মৃত হাবিরুলের ছেলে মো. করিম (১৭), মৃত মোহাম্মদ মো. রফিক (১৪) ও মৃত রহিম উল্লাহের ছেলে মো. ফারুক (১৫)।

বিষয়টি চট্রগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে. কমান্ডার ফখরুদ্দিন আহমেদ নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে মিয়ানমারের মাছ ধরার একটি ট্রলার নিয়ে ৬জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরার বেশ ধরে একটি ইয়াবা বড় চালান পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কর্মান্ডার লে. এম জাফর ইমান সজীবের নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ টিম সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বে অবস্থান নেন। এসময় মিয়ানমারের সীমান্ত থেকে আসা একটি ট্রলারকে থামানো সংকেত প্রদান করে। তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মিয়ানমারের ৬জন মাঝিমাল্লাসহ একটি ইঞ্জিন সালিত ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের বক্সের ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করে। উদ্ধার বস্তার ভেতর থেকে ৩ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ১৫ কোটি টাকা । তাদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশ দায়ে পৃথক মামলা দিয়ে থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে। এছাড়া ইয়াবা রোধে নাফনদী ও সাগরে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer