প্রকাশিত: ০৪/০৩/২০২০ ২:২৪ পিএম , আপডেট: ০৪/০৩/২০২০ ২:২৭ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (৪ মার্চ)বেলা সাড়ে ১১টার দিকে কুকুরগুলো বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ লে. কর্নেল মিজানুর রহমানের কাছে পেট্রাপোল ক্যাম্প থেকে কুকুরগুলো হস্তান্তর করেন। এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল ভারত।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে বুধবার বেলা সাড়ে ১১টায় পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো হস্তান্তর করা হয়েছে।

কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম বলে জানিয়েছেন লে. কর্নেল মিজানুর রহমান।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer