প্রকাশিত: ৩০/০১/২০২১ ১০:০৭ এএম

প্রবল রাজনৈতিক সংকটে মিয়ানমার। পার্লামেন্টে অধিবেশন শুরুকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা দেখা দিয়েছে দেশটির নির্বাচিত সরকার ও সামরিক বাহিনীর মধ্যে। নানা বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় শুক্রবার (৩০ জানুয়ারি) গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান জানাতে আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাসহ ১২টি দেশ আলাদা বিবৃতি দিয়েছে।

গত বছরের নভেম্বরে বিপুল ভোট জয়ের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। এরপরই ফলাফল নিয়ে ব্যাপক প্রশ্ন তোলে সামরিক বাহিনী। তবে সামরিক বাহিনী এক মুখপাত্র সম্ভাব্য সামরিক অভ্যুত্থানকে উড়িয়ে দিয়েছেন।
গত ৮ নভেম্বরের ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসা মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তাদের অভিযোগ আমলে না নিলে বাহিনীর পক্ষ থেকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হুমকির মধ্যেই সম্প্রতি সেনাবাহিনীর এক মুখপাত্র ক্ষমতা দখল করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

দেশটির বিভিন্ন সূত্রে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ক্ষমতা ভাগাভাগি নিয়ে আগামী সোমবার (১ ফেব্রুয়ারি) সূ চি সরকার ও সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।
২০১১ সালে দীর্ঘ ৫০ বছরের সেনা শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে ফেরে মিয়ানমার। কিন্তু দেশটির সংসদে ২৫ শতাংশ সেনাবাহিনীর হাতে থাকে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer