প্রকাশিত: ২০/০৩/২০২২ ১০:৪৮ এএম

বিশ্ব সুখী দেশের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ-স্পন্সরড ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ শুক্রবার প্রকাশিত অনুযায়ী, ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৯৪তম স্থানে রয়েছে।

সুখী দেশের সূচকে ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং শ্রীলঙ্কা যথাক্রমে ১৩৬তম, ১২১তম, ১২৬তম ,১২৭তম এবং নেপাল ৮৪তম স্থানে রয়েছে।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের একটি প্রকাশনা। এটিতে তাদের নিজস্ব জীবন মানের উপর ভিত্তি করে জাতীয় সুখের নিবন্ধ এবং র‌্যাঙ্কিং রয়েছে, প্রতিবেদনটি বিভিন্ন জীবন মানের উপাদানের সঙ্গেও সম্পর্কিত।

আগের বছরের প্রতিবেদনে ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

বিশ্বে সুখী দেশের সূচকে পঞ্চম বারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। তারপর রয়েছে যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইজরায়েল এবং নিউজিল্যান্ড ।

তালিকায় আফগানিস্তান সবচেয়ে অসুখী, তারপরে রয়েছে লেবানন, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বতসোয়ানা, লেসোথো এবং সিয়েরা লিওন

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...
Single Page Footer