প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ৬:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৯ এএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে ৩ দফায় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন সে দেশে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্ক্রানার। তিনি জানিয়েছেন, সু চির সঙ্গে তার আলোচনা ইতিবাচক ছিল। এক সময়ের ওই গণতন্ত্রপন্থী নেত্রী আন্তর্জাতিক অঙ্গনে নিন্দিত হলেও সংকট নিরসনের ব্যাপারে মনোযোগী বলে দাবি করেছেন জাতিসংঘ দূত।

দুই মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে জাতিসংঘ দূত বার্জানার দুইবার মিয়ানমার সফর করেছেন। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন। এই সফরে তিনি মিয়ানামারের অন্যান্য রাজ্যও পরিদর্শন করবেন। মিয়ানমার নেত্রী অং সান ‍সু চি’র সঙ্গে ৩ দফায় আলোচনা হওয়ার কথা জানিয়ে ক্রিস্টিন স্ক্রানার বার্জানার জানান, মিয়ানমারে একটি অফিস খোলার ব্যাপারে সে দেশের সরকারের ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।
সু চির সঙ্গে ‘খুব গঠনমূলক, খুবই খোলামেলা ও খুবই বন্ধুত্বপূর্ণ’ সংলাপ হয়েছে বলেও জানিয়েছেন বার্জানার। তার দাবি, সংকট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়লেও সু চি বিষয়টির সমস্যা ও আশঙ্কার ব্যাপারে খুবই সতর্ক পদক্ষেপ নিচ্ছেন। বার্জানার দাবি করেন, মিয়ারনমারের নেতারা রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফেরত নিতে চান। কিন্তু সেখানে সরকারের সঙ্গেই রোহিঙ্গাদের বিভাজন রয়েছে তাই নয়, সেখানে মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে রাখাইনের সংখ্যাগুরু বৌদ্ধদেরও বিভাজন রয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer