প্রকাশিত: ২০/১২/২০২১ ১:২৭ পিএম , আপডেট: ২০/১২/২০২১ ১:৩৩ পিএম

ওয়াকিটকির অবৈধ আমদানি ও রাখার অপরাধে অং সান সু চির বিরুদ্ধে রায় স্থগিত করেছে মিয়ানমারের জান্তা আদালত। আজ সোমবার (২০ ডিসেম্বর) রায় ঘোষণার কথা ছিল শান্তিতে নোবেল জয়ীর বিরুদ্ধে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী সু চি ওয়াকিটকির অবৈধ আমদানি এবং রাখার অপরাধে সামরিক আদালতে রায় ঘোষণা দিন নির্ধারণ ছিল। হঠাৎ কি কারণে স্থগিত করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। বিচারক কোনও ব্যাখ্যা ছাড়াই আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।

কোভিড বিধি সংক্রান্ত নিয়ম ভঙ্গ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ উসকে দেওয়ায় চলতি মাসের শুরুতে চার বছরের সাজা প্রদান করে আদালত। তবে দুই বছর মওকুফ করে রাজধানী নেপিদো-তে গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করবেন বলে জানান জান্তা প্রধান মিন অং হ্লাইং।

ওয়াকিটকির মামলায় দোষী সাব্যস্ত হলে তিন বছরের সাজার মুখোমুখি হতে পারে নোবেল বিজয়ী সু চির। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সবগুলোর বিচারকাজ চলছে। এসব রায় সু চির বিরুদ্ধে গেলে আজীবন বন্দি থাকতে হতে পারে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চিকে গৃহবন্দি এবং ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসে সামরিক বাহিনী।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer