প্রকাশিত: ০৪/০৯/২০১৭ ৪:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৬ পিএম

পাকিস্তান: মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ন্যাক্কারজনক নির্যাতন ও গণহত্যার নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই।

রোহিঙ্গা নিধন কর্মকাণ্ডকে লজ্জাজনক উল্লেখ করে তিনি অবিলম্বে এই কাজ থেকে বিরত থাকার জন্য মায়ানমার নেত্রী অং সান সু চি’র প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার এক টুইট বার্তায় তিনি এই আহবান জানান।

সংখ্যালঘু এই সম্প্রদায়ের উপর যে নিধনযজ্ঞ চালানো হচ্ছে তা বিশ্বের কাছে মায়ানমারকে কলঙ্কিত করে তুলবেও বলে টুইট বার্তায় জানিয়েছেন মালালা। অশান্তির আগুন দ্রুত নিভিয়ে ওই অঞ্চলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

টুইটার বার্তায় মালালা বলেন, যদি তারা মায়ানমারের নাগরিক নাও হয় তবুও তো শত শত বছর ধরে তারা সেখানে বসবাস করছেন। তাদের উচ্ছেদ করলে তারা কোথায় যাবে? বরং মায়ানমার সরকারের উচিত অবিলম্বে তাদের নাগরিকত্ব দেয়া। যেখানে তাদের কয়েক পুরুষ জন্মলাভ করেছে এবং বাস করছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসেবে, গত বছরের আগস্ট মাস থেকে মায়ানমার সরকারের শুরু হওয়া রোহিঙ্গা নিধন অভিযানের কারণে এই পর্যন্ত প্রায় ৭৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন শরণার্থী শিবিরগুলোতে তাই উপচে পড়া ভিড়। অনেকের আবার সেখানেও ঠাঁই মিলছে না। তাই তারা পথে নেমে মিশে যাচ্ছেন জনসমুদ্রে।

সূত্র: ডন

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...