প্রকাশিত: ১০/০১/২০২২ ১১:৫৮ এএম


মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত।

অবৈধ ওয়াকিটকি রাখাসহ আরও বেশ কয়েকটি অভিযোগে এই কারাদণ্ড দেওয়া হয়। খবর স্কাই নিউজের।

সোমবার জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন। জান্তা সরকারের করা সবগুলো মামলার রায় সু চির বিরুদ্ধে গেলে কয়েক দশক তাকে কারাগারে কাটাতে হতে পারে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় তখন অবৈধ ওয়াকি-টকি পাওয়ার অভিযোগ ওঠে।

তবে যারা সু চির বাড়িতে অভিযান পরিচালনা করে কোনও ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে বলে জানা যায়। এই মামলার রায় ঘোষণা একাধিক বার পিছিয়ে সোমবার ধার্য করেন বিচারক।

এর আগে নির্বাচনি প্রচারণায় কোভিড নিয়ম লঙ্ঘন এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানির অভিযোগ প্রমাণিত হওয়ায় চার বছর সাজা প্রদান করে জান্তা আদালত।

সোমবারের মামলার ঘোষণা ছাড়াও সু চির বিরুদ্ধে আরও কয়েকটি বিচারকাজ চলমান। এর মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ গুরুতর।

উল্লেখ্য, মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক শাসনের বিরুদ্ধে এবং সুচির মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer