প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৭:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৪ পিএম

উখিয়া নিউজ ডটকম:;
বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত থেকে নূর আহাম্মদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার সন্ধ্যায় সীমান্তের ৪২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্তের ৪২ নং পিলার এলাকা দিয়ে কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসার সময় মিয়ানমারের সেনাদের গুলিতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। সে মিয়ানমারের নেমসি এলাকার বাসিন্দার নবী হোসেনের ছেলে। হত্যার পর রোহিঙ্গারা নোম্যান্স ল্যান্স থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করেছে। পরে লাশটি কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশে আশ্রয় নেয়া আরাকানের নেন্সি এলাকার ইউপি সদস্য নুর হোসেন জানান, মিয়ানমারের সেনারা গুলি করে হত্যার পর হাতি পাড়া এলাকা থেকে অন্য রোহিঙ্গারা লাশটি বাংলাদেশে নিয়ে আসে। পরে কুতুপালং শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, সন্ধ্যায় লাশটি রেজু আমতলি সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে গাড়িতে করে রোহিঙ্গারা কুতুপালংয়ে নিয়ে যায়।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...