প্রকাশিত: ১০/০২/২০১৮ ১০:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৬ এএম

সাতক্ষীরা প্রতিনিধি,

সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত নদী কালিন্দি থেকে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(১০ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাম আবু বাক্কার (১৯)। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঠালবাড়িযা গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানান,কাজের সন্ধানে ৩-৪ মাস আগে আবু বাক্কার সীমান্ত নদী কালিন্দি পার হয়ে ভারতে যায়। দীর্ঘ দিন ভারতে থাকার পর সেখানে অসুস্থ অবস্থায় অবৈধ ভাবে বাড়ীতে ফেরার পথে ভারতীয় বিএসএফ এর ধাওয়া খেয়ে কালিন্দী নদীর পানিতে ডুবে সে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। আজ বিকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আবু বাক্কার ভারত থেকে অবৈধভাবে বাড়ি ফেরার পথে সীমান্ত নদী কালিন্দীর পানিতে ডুবে মারা গেছে।

তিনি আরো জানান, নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer