সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২২/১২/২০২৫ ৬:৩৯ পিএম

মায়ানমার থেকে টেকনাফের জাদিমুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে এক পরিবারের ৯ জন রোহিঙ্গা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
স্থানীয় ও ক্যাম্প সূত্রে জানা যায়, অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে মায়ানমার থেকে টেকনাফের জাদিমুড়া সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বি/৪ ব্লকে তাদের নিকট আত্মীয় ছব্বির (এফসিএন-১২৩৯৯১), পিতা- নুর মোহাম্মদের বসতঘরে আশ্রয় নেয়।
অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন জাফর আহমেদ (৪৫), পিতা- আশরফ মিয়া, রাশেদা (৩৭), পিতা- নুর মোহাম্মদ, আয়েশা (২২), রোকেয়া (১৭), ফাতেমা (১০), নুর ফাতেমা (৫), ফরিদ আলম (২০), মহসিন আলম (১৬) ও সাদেকা (৪)।
এ বিষয়ে সংশ্লিষ্ট ক্যাম্প প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। সীমান্ত দিয়ে নতুন করে অনুপ্রবেশ রোধে নজরদারি জোরদার করার পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...