মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০২২ ৯:৫৫ পিএম

দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে কক্সবাজারের উখিয়ার রাজপথে শক্তি প্রদর্শন করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কোট বাজারে বিক্ষোভ মিছিল বের করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি কোট বাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন৷ মিছিল শেষে কোট বাজার মধ্য স্টেশনে পথসভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

পথসভায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বিএনপি-জামায়াতকে সর্তক করে বলেন, এই আগস্টে উখিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করবেন না৷ আগস্ট মাস শোকের মাস তাই চুপ করে আছি৷ তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি৷

উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় যোগ দেন বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...