প্রকাশিত: ০৯/০৮/২০২০ ৪:১০ পিএম

গুলিতে মৃত্যুর আগে সাবেক সেনা কর্মকর্তা সিনহা বেশ কয়েক ঘণ্টা ছিলেন অভিনেতা ইলিয়াস কোবরার সঙ্গে। এ বিষয়ে সময় সংবাদকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

অভিনেতা ইলিয়াস কোবরা বলেন, আমার এলাকায় ইয়াবার কোন ব্যবসায়ী নেই। যারা আছে তারা লেবার হিসেবে কাজ করে। আমার এলাকায় একটা ভাল বাড়িও নেই। ইয়াবার কোন গডফাদার তো দূরের কথা।
এসময় এসআই লিয়াকতের সঙ্গে তার কথা প্রসঙ্গে তিনি বলেন, লিয়াকতের সঙ্গে আমার পরিচয় আছে। তার সঙ্গে সাবেক মেজরের মৃত্যুর দিনও কথা হয়েছে। আমাদের এখানে একটা বস্তা পাওয়া গিয়েছিল, তখন আমি টেলিফোনে জানানোর পর লিয়াকত সাহেব আসেন। তিনি এসে বস্তাটা নিয়ে যান, আমাদের সদস্যকে নিয়ে গেছেন। তখন আমি তাকে বললাম, যে দেখে জানিয়েছে তাকেই যদি নিয়ে যান, তাহলে খবর দেবে কে? এসময় তিনি বলেছিলেন, তাদের স্যার কিছু জিজ্ঞাসাবাদ করবেন। তখন তার সঙ্গে বার বার কথা হচ্ছিল, তিনি মানতে চাচ্ছিলেন না। পরে ছেলেটাকে নিয়ে চালানে দিয়ে দেয়। ৩-৪দিন পর জামিন পায়। এভাবেই তারা করে।

তিনি আরো বলেন, সিনহার সঙ্গে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে আমার কোন সম্পত্তি নেই, এখানেও নেই, ঢাকাতেও কিছু নেই। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer