প্রকাশিত: ০৮/০৮/২০২০ ৩:১৯ পিএম

সময় টিভি::
সাবেক মেজর সিনহার পরিবারের করা মামলার পলাতক ২ আসামি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব বলছে, ২ জনের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশের দেওয়া তথ্যে মামলার এজাহারে থাকা ২ জন কক্সবাজার পুলিশের সদস্য নয়।

পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের করা মামলায় বৃহস্পতিবার তৎকালীন টেকনাথ থানার ওসি প্রদীপসহ ৭ আসামি আত্মসমর্পণ করলেও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া দুই আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা সিভিলিয়ান না আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য? ঘটনায় তাদের তাদের নিয়েই সৃষ্টি হয়েছে ধূম্রজালের।
মামলার এজাহারে ৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এসআই টুটুলকে। যদিও তার পিতার নাম দেওয়া হয়েছে অজ্ঞাত। একই অবস্থা এজাহারে থাকা ৯ নম্বর আসামি কনস্টেবল মোস্তফা। এজাহারে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র, টেকনাফ মডেল থানা, কক্সবাজার।

মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবও এখনও এদের হদিস করতে পারেনি। বলছে, এই ২ আসামির বিষয়ে খোঁজ-খবর চলছে।
র‍্যাব পরিচালক আশিক বিল্লাহ বলেন, মোট ৯ আসামির নাম এজহারভুক্ত হয়, যে ব্যাপারে আমরা অনুসন্ধান করেছি। বাকি দুজন আসামির ব্যাপারে আমরা যাচাই-বাছাই করছি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, মামলার এজাহারে থাকা পলাতক ২ আসামির কেউই কক্সবাজারের পুলিশের সদস্য নন।
আরো পড়ুনঃ সিনহা হত্যা মামলার ৯ আসামির ৭ জন কারাগারে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ৯ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে যে দুজন আছে তারা কক্সবাজারের এখানে কেউ কাজ করে না।
গত ৩১ জুলাই রাতে শামলাপুরের পাহাড়ি এলাকা থেকে শুটিংয়ের কাজ শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ খান।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...