প্রকাশিত: ১২/০৮/২০২০ ১:১৯ পিএম
ফাইল ছবি

মেজর (অবঃ) সিনহা হত্যা মামলায় সন্দেহজনক ও পুলিশের দায়ের করা মামলার সাক্ষী র‌্যাবের হাতে গ্রেফতার ৩ জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন।
র্যাবের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বাদি পক্ষের আইজীবি এড. মোঃ মোস্তফা সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, আটকের পর এই ৩জন আসামীকে মঙ্গলবার বিকেলে কক্সবাজার আদালতে আনা হয়। সরকারি ছুটিকালীন দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
একই সাথে মেজর (অবঃ) সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এই ৩ জন আসামীর প্রত্যেকের জন্য ১০দিনের করে রিমান্ড আবেদন করেন র্যাব। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন আজ বুধবার রিমান্ড আবেদন শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

এই ৩ জন সন্দেহজনক আাসামী ৩১জুলাই রাতে মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যাকান্ডের পর পুলিশের দায়েরকরা ২টি মামলার এজাহারভুক্ত সাক্ষী হিসাবে নাম আছে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...