প্রকাশিত: ২৯/০৮/২০২০ ৭:৩৮ পিএম
নীলিমা রিসোর্ট / ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::

নীলিমা রিসোর্ট / ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের নীলিমা রিসোর্ট পরিদর্শন করেছেন র‍্যাবের তদন্ত দল। শনিবার দুপুরে প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন তদন্ত কর্মকর্তারা।

রিসোর্টের দুই কর্মচারীকে পুলিশের করা মাদক মামলার সাক্ষী। তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তরা। এদিকে, হত্যা মামলায় পুলিশের আরো ৩ সাক্ষীকে আবারো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব।

প্রথমে কক্সবাজার কারাগার থেকে তাদের নিয়ে যাওয়া হয় জেলা সদর হাসপাতালে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২৫ আগস্ট এই তিন সাক্ষীর আবারো চার দিন কোরে রিমান্ড মঞ্জুর করে আদালত। ৩ সাক্ষী হলেন টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।

এদিকে, বরখাস্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলালের দ্বিতীয় দিনের রিমান্ড চলছে। শুক্রবার ওসি প্রদীপসহ প্রধান ৩ আসামির তৃতীয় দফায় ৩ দিন কোরে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়াও এ মামলায় কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়ার ৪ দিনের রিমান্ড মঞ্জুর হলেও এখনো তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer