প্রকাশিত: ২১/০৪/২০১৯ ৭:৩১ পিএম

শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হতে পারে।

বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে রোববার (২১ এপ্রিল) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক মো. সোহেল রানা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পবিত্র শবে বরাত ও ইস্টার সানডে উপলক্ষে আগে থেকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর নতুন করে এবার এ নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ রাজধানীর বাইরে তিনটি গির্জায় একযোগে বোমা বিস্ফোরণ হয়। ইস্টার সানডের প্রার্থনার সময় কলম্বোর সেন্ট আন্থোনি’স চার্চ, পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চ ও ব্যাটিকাকোলার জিওন চার্চে শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ৩৫ বিদেশিসহ ১৫৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer