ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১১/২০২৪ ৫:১২ পিএম

সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ৮০ ঘনফুট গাছ বহন করে এগিয়ে যাচ্ছিলো নাম্বার বিহীন একটি মিনি ট্রাক (ডাম্পার)।

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দ্রুতগতিতে চলতে থাকা বাহনটি থামতেই চাচ্ছিলোনা, পরে থামার পর প্রতিবেদককে চালক দেখায় একটি ছাড়পত্র।

চালকের পাশের সিটে থাকা রফিক (৩৬) নামে এক গাছ ব্যবসায়ী জানান, পালংখালী ইউনিয়নের থাইংখালীস্থ জনৈক ফরিদের করাতকলে (স’মিল) নেওয়া হচ্ছে গাছগুলো।

সোমবার (৪ নভেম্বর) সকালে এই ঘটনার সময় দেখানো ছাড়পত্রটিতে স্বাক্ষর করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত।

ছাড়পত্রে ‘আকাশমণি গোলকাঠ’ গাছের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ২০১০-২০১১ সালে বরাদ্দ দেওয়া সামাজিক বনায়নের ৮০ হেক্টর সংরক্ষিত বনাঞ্চলকে।

নিয়মানুযায়ী, ১০ বছর পর সামাজিক বনায়নের গাছ কর্তন করে নিলামের পর বিক্রির একটি লভ্যাংশ উপকারভোগীদের প্রদান করা হয়।

সময়সীমা অতিক্রমের ৪ বছর পর রহস্যজনকভাবে গাছগুলো নিলাম হয়েছে, তবে পানেরছড়া বিটের উপকারভোগীরা প্রাপ্য অর্থ পেয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র বলছে, পানেরছড়া রেঞ্জে যোগদানের পর থেকেই দখলদারদের সাথে অর্থ ভাগ বাটোয়ারা করে সামাজিক বনায়নের গাছ লোপাট নানা অনিয়মের অভিযোগ উঠেছে রতন লাল মহতের বিরুদ্ধে।

নিজস্ব দালালদের দিয়ে তিনি সিন্ডিকেট তৈরি করেছেন, অনৈতিকভাবে কৌশলে মাসে উপার্জন করছেন লাখ লাখ টাকা।

মহত স্বাক্ষরিত সেই ছাড়পত্রে আকাশমণি গোলকাঠ গুলোর গন্তব্য লেখা ছিলো উখিয়ার থাইংখালি। অথচ এই এলাকায় কোনো অনুমোদিত করাতকল (স মিল) নেই।

মুলত ‘বৈধ’ সামাজিক বনায়নের গাছ নিলামের আড়ালে অবৈধ করাতকল জায়েজ করার কারণ হলো সিন্ডিকেটের সাথে মহতের যোগসাজশ।সুত্র,টিটিএন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...