প্রকাশিত: ১২/০৯/২০২০ ৩:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ থাকার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালতে হাজির করার জন্য আজ শনিবার তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে প্রদীপ কুমার কারাগারে পৌঁছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হবে।

ডেপুটি জেলার মাজহারুল ইসলাম বলেন, প্রদীপ কুমার সাধারণ হাজতির মতো সুযোগ-সুবিধা পাবেন। তাকে ডিভিশন দেওয়া হবে না।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer