উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ৯:১৩ এএম
Single Page Top

জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় সাবেক হুইপ ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের গানম্যান, রামু উপজেলা যুবলীগের কর্মী খালেকুজ্জামান খোকনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামুর সদর ইউনিয়ন ফতেখাঁরকুলের মন্ডল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, খালেকুজ্জামান খোকন হত্যাচেষ্টা, নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি।

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল ফতেখাঁরকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্ডল পাড়ার শামসুল আলমের ছেলে।
সূত্র মতে, ধৃত কাজল এমপি কমলের দেহরক্ষী ছিল। পাশাপাশি কমলের বৈধ অস্ত্র বহন করতো। সে রামু উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিল।

তবে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তার পদ ছিল না।
সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক হুইপ কমলের সঙ্গে থেকে বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্র চালায় এবং আন্দোলনবিরোধী সক্রিয় ভূমিকা পালন করে। সে রামুতে বিভিন্ন ছাত্রদের হুমকি ও মারধরেও লিপ্ত ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer