প্রকাশিত: ১৫/০২/২০১৮ ৯:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৪ এএম

চকরিয়া প্রতিনিধি::

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাই-ওয়ে পুলিশ যাত্রীবাহি বাস তল্লাশি করে সাপের বক্সে করে ২ হাজার পিছ ইয়াবা পাচার কালে ১ সাপ গারুলীকে আটক করেছে।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে মহা সড়কের খুটাখালীর মেধা কচ্ছপিয়া ঢালায় যাত্রীবাহি ১টি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে বাস থেকে তাকে আটক করে পুলিশ।

আটকৃতরা  চট্টগ্রাম মহা নগর খুলসী থানার ফয়েজলেক এলাকার মৃত সিরাজ গারুলীর পুত্র সেলিম গারুলী (৪৪)।

মালুমঘাট হাই-ওয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদ পেয়ে মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ রুহুল আমিন সংগীয় একদল পুলিশ সাথে নিয়ে অভিযান চালিয়ে চট্টগ্রাম মুখী ঢাকা মেট্রো-জ-১১-০২৩২ চকরিয়া সার্ভিস নামে যাত্রীবাহি মিনি বাস তল্লাশি করে ৩টি সাপের বক্সে করে কৌশলে নিয়ে যাওয়া ২ হাজার পিছ ইয়াবা সহ উক্ত পাচারকারীকে আটক করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (আই.সি) পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, ২ হাজার ইয়াবা ও ৩টি জাতীয় কোবরা সাপ সহ আটক পাচারকারীর বিরুদ্ধে ফাঁড়ির এস.আই মোঃ রুহুল আমিন বাদী হয়ে চকরিয়া থানায় ১টি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত সাপ ৩টি ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারীপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer