প্রকাশিত: ১০/০১/২০১৮ ৮:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৬ এএম

ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মুহাম্মদ সা’দকে দিল্লিতে ফেরত না পাঠানো পর্যন্ত বিমানবন্দর সড়কে অবরোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তাবলিগকর্মী ও কওমিপন্থী আলেমদের একাংশ।

সরকারের সিদ্ধান্ত অমান্য করে মাওলানা মোহাম্মদ সা’দ তাবলিগ জামাতে অংশ নিতে ঢাকায় এসেছেন—এমন বক্তব্য দিয়ে আজ বুধবার সকাল ১০টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের প্রধান পথে বিক্ষোভ-সমাবেশে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। তাঁরা দাবি করেন, মাওলানা সা’দ বিমানবন্দরে রয়েছেন। তাঁকে দিল্লিতে ফেরত পাঠাতে হবে।

যদিও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম সিদ্দিকী এনটিভি অনলাইনকে বলেন, ‘মাওলানা সা’দ ঢাকায় এসেছেন কি না আমি জানি না। আমি রাস্তায় আছি।’

বিক্ষোভ-সমাবেশ ও অবরোধের ফলে ওই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়তে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রী ছাড়াও দেশের বাইরে থেকে আসা যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। অনেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হন।

যেখানে আলেমরা বিক্ষোভ করছেন, তার পেছনে একবটি ব্যানারে লেখা রয়েছে, ‘মাওলানা সা’দ সাহেবের সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে বিশ্ব ইজতেমায় আসার অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের ইমানদারদের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ-সমাবেশ’।

বিক্ষোভে থাকা তাবলিগ সুরক্ষা কমিটির সদস্য মুফতি রাশেদুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘যতক্ষণ সরকারের পক্ষ থেকে মাওলানা সা’দকে ভারতে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, ততক্ষণ আমরা সড়ক অবরোধ করে রাখব। সারা দেশ থেকে দলে দলে আরো কর্মীরা আসবে এখানে। আমরা আশ্বস্ত না হলে এখান থেকে যাচ্ছি না।’

বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিমানবন্দর সড়কে বিক্ষোভ করছেন তাবলিগ জামাত ও কওমিপন্থীরা। এদের মধ্যে তাবলিগ জামাতের এক ইউনিটের নেতা মাওলানা লুকমান মাঝারি এনটিভি অনলাইনকে বলেন, ‘মাওলানা সা’দকে আমরা বিশ্ব ইজতেমায় ঢুকতে দেবো না। প্রয়োজনে আগুন জ্বলবে, তবুও আমরা বিক্ষোভ কর্মসূচি থেকে সরে যাব না।’

এরই মধ্যে ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ সা’দের বাংলাদেশে আসা নিয়ে পক্ষ-বিপক্ষ দুই গ্রুপের সৃষ্টি হয়েছে। মাওলানা সা’দ আজ বাংলাদেশে আসছেন—এমন খবরে তাঁকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার দাবিতে বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকাসহ রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীরা বলছেন, সা’দের ‘বিতর্কিত’ বক্তব্যের কারণে তাঁরা বিরোধিতা করছেন। তাঁরা শুনেছেন, সা’দ এরই মধ্যে ঢাকা বিমানবন্দরে এসেছেন। তাঁকে সেখান থেকেই দিল্লি পাঠানোর দাবি করেন তাঁরা।

অন্যদিকে বিশ্ব ইজতেমায় সা’দের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে গত সোমবার আবেদন জানিয়েছিলেন বাংলাদেশ তাবলিগ জামাতের ছয় শূরা সদস্য।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer