ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ৭:২৭ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে কক্সবাজারের টেকনাফ সাগরে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে অন্তত ২২ জন।

টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকার সাগরে আজ মঙ্গলবার বেলা ১২ টার পরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ৮ জন শিশু-কিশোর নারী ও এক জন পুরুষর রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুই জনকে।

টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি বলেন, ‘সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় জেলেরা ৯ জন রোহিঙ্গা মৃতদেহ উদ্ধার করা করেছে। যেহেতু বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতি চলছে। তাই
আমরা স্থানীয় জনপ্রতিনিদের কথা বলে মৃতদেহগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’

এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, ‘মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকা ডুবির ঘটনায় ৯ জন রোহিঙ্গা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের মৃতদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া নৌকায় ৩১ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer