প্রকাশিত: ০৬/০২/২০১৮ ৩:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৯ এএম

ডেস্ক রিপোর্ট ::
সাংবাদিকদের সাজা দিতে ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারা করা হয়নি। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর আয়োজনে মিট দি রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আপনাদের কথা দিয়েছিলাম ৫৭ ধারা বিলুপ্ত হবে, বিলুপ্ত হয়েছে। ৫৭ ধারাতে বিভিন্ন অপরাধে সাত থেকে চৌদ্দ বছর মেয়াদে সাজার বিধান ছিল। তাছাড়া ওই আইনে অপরাধগুলো স্পষ্ট ছিল না। ৩২ ধারায় সে অপরাধগুলো স্পষ্ট করা হয়েছে।
ছোট অপরাধ করলে ছোট সাজা ও বড় অপরাধ করলে বড় সাজা প্রদানের বিধান রয়েছে। ৩২ ধারায় যেসকল অপরাধের উল্লেখ রয়েছে সেগুলো পেনাল কোর্টেও রয়েছে। কিন্তু কেউ গুপ্তচরবৃত্তি করলে পেনাল কোর্ট মামলায় অপরাধীদের শাস্তি দেয়া যেতো না। এ কারণে ওই আইন করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, ভিআইপিদের জন্য আলাদা লেন তৈরির কোনো চিন্তাও সরকারের নেই।রাজধানীর সড়কে ভিআইপিদের জন্য আলাদা লেন তৈরির কোনো প্রস্তাব গতকাল সোমবার মন্ত্রিসভায় আলোচনা হয়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer