প্রকাশিত: ২০/০২/২০২১ ১২:৪৫ পিএম , আপডেট: ২০/০২/২০২১ ১২:৪৫ পিএম

লাইসেন্সবিহীন অবৈধ ডাম্পার সিন্ডিকেট নিয়ে প্রতিবেদন তৈরি করতে গেলে গত বৃহস্পতিবার রাতে উখিয়ার কোট বাজার এলাকায় হামলার শিকার হন সাংবাদিক শরীফ।


কক্সবাজারে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জুর মোরশেদ জানান, উখিয়া থানায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মামলা করে হামলার শিকার সংবাদকর্মী শরীফ আজাদের বড় ভাই জসিম আজাদ।

ওসি বলেন, মামলায় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ দুই জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার অভিযোগে বাদি উল্লেখ করেন, লাইসেন্সবিহীন অবৈধ ডাম্পার সিন্ডিকেটের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ করতে গিয়ে গত বৃহস্পতিবার রাতে উখিয়ার কোট বাজার এলাকায় হামলার শিকার হন শরীফ। জাহাঙ্গীর ও তার শ্যালক জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমিন রুবেলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী এ হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা শরিফকে মারধর করে ক্যামরা, ল্যাপটপ, মোবাইল ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিক এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer