প্রকাশিত: ১৯/০২/২০২১ ৭:২৯ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:

রিপোর্টাস ইউনিটি উখিয়া’র সভাপতি সাংবাদিক শরীফ আজাদের উপরে হামলার ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় হামলাকারী সন্ত্রাসী রুবেল চৌধুরী ও তার ভগ্নীপতি জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়।

সাংবাদিক শরিফ আজাদের বড় ভাই জসিম আজাদ বাদি হয়ে এই মামলা দায়ের করেন। উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবেশের ভারসাম্য নষ্টকারী পাহাড় খেকো অবৈধ ডাম্পার সিন্ডিকেটের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ পরিবেশন করতে গিয়ে গত ১৮ ফেব্রুয়ারী রাতে উখিয়ার কোটবাজারে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রিপোর্টাস ইউনিটি উখিয়া’র সভাপতি সাংবাদিক শরীফ আজাদ। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকীৎসাধীন রয়েছেন।

সাংবাদিক শরীফ আজাদের উপর হামলাকারী সন্ত্রাসী রুবেল চৌধুরী জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর পুত্র।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...