প্রকাশিত: ২১/১০/২০২০ ৩:০৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধনীরা আরও ধনী হচ্ছে ও গরিবরা আরও গরিব হচ্ছেন। বিশেষ করে করোনার কারণে ও বর্তমান সরকার ধনীক শ্রেণীকে সহযোগিতা করার জন্যে গরিব মানুষদের প্রকৃত আয় কমে যাচ্ছে ও তাদের দরিদ্রতা আরও বাড়ছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে টায় ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে লস জ্যামিতিক প্রোডাক্টকে জিডিপি ও প্রবৃদ্ধি বলা হচ্ছে এবং সেটাকেই তারা উন্নয়ন বোঝাতে চান। কিন্তু উন্নয়ন বা জিডিপির সুবিধা কারা পাচ্ছেন বা কারা লাভবান হচ্ছেন সেটাকে তারা কখনোই উল্লেখ করেন না। উন্নয়ন যেটা বুঝানো হচ্ছে সেটার যে সুবিধা ও লভ্যাংশ এটা শুধু একশ্রেণীর মানুষের কাছেই পুঞ্জিভূত হচ্ছে এতে গরিবরা আরও গরিব হচ্ছে। সামগ্রিক বিষয়গুলো নিয়ে অর্থনৈতিক উন্নয়নের একটা ধোঁকাবাজি চলছে।

তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে যদি দেখি, যারা রিকশা ও ভ্যান চালাচ্ছেন, নির্মাণ ও মোটর শ্রমিকের কাজ করছেন দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার ফলে তাদের আয় কমে গেছে। এতে ধনী ও গরিবের মাঝে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বিশেষ করে দারিদ্রকে কমিয়ে আনার বিষয়টি দেখা উচিত বলে মনে করেন।

এছাড়াও সংবাদ সম্মেলন শুরুর প্রথমে তিনি হিন্দু ধর্মাবলীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে শারদীয় শুভেচ্ছা জানান ও পূজায় শান্তি বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer