প্রকাশিত: ০২/০২/২০২০ ৫:১২ পিএম

ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। তাকে নিয়ে নানা ষড়যন্ত্র চললেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে আটটি দাবি জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত এ বক্তা। কুমিল্লার কসবায় অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে আজহারী এসব দাবি জানিয়েছেন। আজহারী বলেন, ‘দেশ ভালো চলুক, শান্তিতে চলুক। দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক– আমরা এটি চাই। আমরা সাধারণ মানুষ, এত রাজনীতির প্যাঁচগোজ বুঝি না।’

তিনি বলেন, ‘আমরা চাই শান্তি। আমরা চাই দু’বেলা দু’মুঠো ভাত। আমাদের সিকিউরিটি (নিরাপত্তা) আর আমাদের ইসলাম।’ তিনি আরও বলেন, ‘যে দেশে আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ওঠে, আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই।’ জনপ্রিয় এই বক্তা বলেন, ‘আমরা চাই– আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক। আমার নবীর (স.) সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা যেন কারও কলিজায় না হয়।’ সরকারের কাছে আজহারী বলেন, ‘সাধারণ জনগণ হিসেবে কি এতটুকু চাওয়া-পাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা-নেত্রীদের কাছে শুধু এটিই চাই।’

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...