প্রকাশিত: ২০/০৮/২০২১ ১০:৩৯ এএম

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য ২১ মাসের বয়স ছাড়ের সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি করা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন।

এই হিসাবে গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ২১ মাস সাত দিনের ছাড় পেলেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে এই ছাড় দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

বাংলাদেশে করোনা সংক্রমণের কথা সরকারিভাবে ঘোষণা করা হয় গত বছরের ৮ মার্চ। ২৫ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। টানা ৬৬ দিনের ছুটি ছিল।

এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে করোনার কারণে চূড়ান্ত পর্যায়ে থাকা সরকারি চাকরির বিজ্ঞাপনের বিষয়ে বয়স ছাড় ঘোষণা করেছিল সরকার। এবার আরো বড় আকারে সুযোগ দিল সরকার। তবে এই সুযোগের সঙ্গে আগের বছরের সুযোগও বহাল থাকবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer