উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২৩ ৯:১৬ এএম
Single Page Top

বয়স মাত্র ২৩ বছর। এর মধ্যে পেয়েছেন সরকারি চাকরি। এমন ছেলেকে হাতছাড়া করতে চায়নি এক কনের বাবা। তাইতো নিজের মেয়ের সঙ্গে সরকারি চাকরিজীবী যুবকের বিয়ে দিতে যা কাণ্ড ঘটিয়েছেন-তাতে রীতিমত শোরগোল পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বিহারের রেপুরা জেলায় এ ঘটনার সূত্রপাত। গত বুধবার ক্লাসে পড়াচ্ছিলেন গৌতম কুমার নামে এক শিক্ষক। সেই সময়ে ক্লাসরুমে ঢুকে পড়েন একদল ব্যক্তি। বন্দুক ঠেকিয়ে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়া হয় গৌতমকে। এরপর সোজা পাঠিয়ে দেওয়া হয় রাজেশ রাইয়ের বাড়িতে।

খবরে বলা হয়, গৌতমের দিকে বন্দুক তাক করে জানিয়ে দেওয়া হয়, বিয়ে করতেই হবে। নয়তো এর পরিণতি ভাল হবে না। প্রাণের ভয়ে রাজেশের মেয়ে চাঁদনিকে বিয়ে করতে বাধ্য হন গৌতম।

এদিকে স্কুল থেকে গৌতমকে অপহরণের পরই থানায় খবর দেন স্কুলটির প্রধান শিক্ষক। দীর্ঘক্ষণ ছেলের খবর না পেয়ে খোঁজখবর শুরু করেন গৌতমের পরিবারের সদস্যরাও। শেষ পর্যন্ত গৌতমের ফোন ট্র্যাক করে তার খোঁজ মেলে। পুলিশ গৌতমকে উদ্ধার করেন। তবে ততক্ষণে বিয়ের সমস্ত নিয়ম সম্পন্ন হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রাস্তায় অবরোধ করেন গৌতমের পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুরো এ ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer